এক ঘন্টার চেষ্টায় উদ্ধার হলো সচিবালয়ের প্রাচীর এর মাঝে আটকে পড়া বিড়াল
পরম মমতা দিয়ে দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে সচিবালয়ে দুই দেয়ালের মধ্যে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করেছে সচিবালয়ের ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে ১ ঘন্টা চেষ্টার পর বিড়ালটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সানি রহমান এবং ফোরকান আহমেদ নামে সচিবালয়ের ২ কর্মচারী জানান, ভিন্ন সময়ে বিড়াল সচিবালয়ের দেয়ালের উপর দিয়ে হাঁটাহাঁটি করে থাকে। এমনই এক অসতর্ক মুহূর্তে বিড়ালটি মেট্রো রেলের চলমান নির্মাণ কাজের সুবিধার্থে নতুন করে নির্মিত লোহার তৈরি অস্থায়ী প্রাচীর ও সচিবালয়ের মূল প্রাচীরের মাঝে পড়ে যায়। গত প্রায় এক সপ্তাহ ধরে একটি বিড়াল সচিবালয়ের প্রধান প্রাচীর এবং মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য অস্থায়ীভাবে নির্মিত লোহার প্রাচীরের মাঝে আটকা পড়ে। অসহায় বিড়ালটির ডাকাডাকি শুনে সচিবালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী এটিকে উদ্ধারের উদ্যোগ নেয়। নানাভাবে চেষ্টা করেও কংক্রিটের প্রাচীর এবং লোহার তৈরি এই প্রাচীরে কোথাও কোন ফাঁকা স্থান না থাকায় বিড়ালটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় লোহার দেয়ালের সামান্য ফাঁকা স্থান দিয়ে প্রতিদিন কিছু খাবার দেয়া হতো বিড়ালটিকে বাঁচিয়ে রাখার জন্য।
এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তাদের একটি পূর্ণ ইউনিট নিয়ে বিড়াল উদ্ধারে চেষ্টা চালায়। স্বাভাবিক কোন উপায়ে বিড়ালটি উদ্ধার করতে না পেরে, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে লোহার তৈরি দেয়ালের কিছু অংশ ভেঙে বিড়ালটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সচিবালয় ফায়ার সার্ভিস এর ইনচার্জ রাহিদুর ইসলাম মীরা বলেন, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা একটি পূর্ণাঙ্গ ইউনিট নিয়ে আসেন। আটকে পড়া বিড়ালটি উদ্ধারে কোন স্বাভাবিক উপায় না পেয়ে তারা কাটার মেশিন দিয়ে লোহার তৈরি দেয়ালের কিছু অংশ কেটে এবং বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে লোহার পাতের মধ্যে ফাঁকা স্থান তৈরি করে বিড়ালটি বের হওয়ার পথ তৈরি সৃষ্টি দেয়। এর কিছুক্ষণ পরেই এক সপ্তাহ ধরেই আটকে থাকা বিড়ালটি ওই পথে বের হয়ে আসে।






নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দিয়েছে এনবিআর - tathyasangjog
November 15, 2022[…] […]
"দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না" - tathyasangjog
November 15, 2022[…] […]